IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মান্দায় অটো চালক হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

মান্দায় অটো চালক হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫) হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ হোসেন ও তার সহযোগী তুহিন ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৩ আগস্ট) ভোরে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার নাহিদ হোসেন (১৯) মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের মজিবর রহমানের ও তুহিন ইসলাম (২০) পত্নীতলা উপজেলার শিবপুর এলাকার কবির হোসেনের ছেলে। অন্যদিকে হত্যাকাণ্ডের শিকার গোলাম রাব্বানী (৩৫) উপজেলা উত্তর শ্রীরামপুর (বিলবাড়িয়া) গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোরিকশার চালক গোলাম রাব্বানী গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওইদিন দুপুর ২টার পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

নিখোঁজের ৪ দিন পর (১৮ আগস্ট) বিকেলে মহাদেবপুর উপজেলার সাগরইল বাজার সংলগ্ন গুন্দইল খাড়ির ব্রিজ এলাকা থেকে গোলাম রব্বানীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মরদেহ উদ্ধারের আগেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোলাম রাব্বানী নিখোঁজের পর স্থানীয় জিগাতলা বাজারে ব্র্যাক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একই এলাকার নাহিদ ও তুহিনকে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন অটোরিকশা চালক গোলাম রাব্বানী।

ঘটনায় ১৭ আগস্ট গোলাম রাব্বানীর বাবা বাদি হয়ে মান্দা থানায় অপহরণের মামলা করেন। পরবর্তীতে র‌্যাব-৫ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাংগাইল জেলার মির্জাপুর থানা এলাকা থেকে র‌্যাব-১৪ এর সহায়তায় নাহিদ ও তুহিনকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার দুই আসামিকে মান্দা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গোলাম রাব্বানী হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে নিহতের স্বজন ও এলাকাবাসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news