IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> লালপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

লালপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : লালপুরে পৃথক তিনটি মোটরসাইকেল দুর্ঘটনায় হাফিজ উদ্দিন (৪০) নামের এক মোটরসাইকেল যাত্রী নিহত ও অপর ৪ জন আহত হয়েছে। নিহত হাফিজ উদ্দিন উপজেলার চকবাদকয়া গ্রামের জব্বারের ছেলে।

এ ঘটনায় আহতরা হলো উপজেলার নবীনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয় (২০), তিলকপুর গ্রামের রিন্টু আলীর ছেলে আকাশ (২৩), আরাফাত (১৯) ও চকনাজিরপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০)।

জানা যায়, সোমবার সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গৌরীপুর মোড়ে গোপালপুর গামী একটি বালু বোঝাই ট্রাকের সাথে দুটি মোটরসাইকেল এর সংঘর্ষ হলে হাফিজ উদ্দিন, জয় আকাশ ও আরাফাত ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীযরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাফিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন এবং আরাফাত ও আকাশকে হাসপাতালে ভর্তি করে রাখেন।

অপর দিকে ভোর ৬টার দিকে উপজেলার চকনাজিরপুর ব্রিজের ওপর অপর দুর্ঘটনায় মোটরসাইকেল চালক চকনাজিরপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩০) আহত হয়ে দুটি দাঁত ভেঙ্গে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাকিয়া তাসরিন বলেন, মাথায় আঘাত জনিত অতিরিক্ত রক্ত ক্ষরনে একজন মারা গেছেন। আহতদের দুইজনকে রাজশাহীতে রেফার্ড ও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031