IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যসচিবভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়
Home >> নগর-গ্রাম >> মান্দায় চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর হামলায় চার জেলে আহত

চককসবা বিল থেকে জাল লুট

মান্দায় চেয়ারম্যানের ক্যাডার বাহিনীর হামলায় চার জেলে আহত

হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় উন্মুক্ত চককসবা বিল থেকে জেলেদের কয়েকটি জাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর ক্যাডার বাহিনির বিরুদ্ধে।

সোমবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে বিলে ধাওয়া দিয়ে জেলেদের জালগুলো লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এর পর গভীর রাতে চককসবা মোড়ে কে বা কারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় এলাকার জেলে পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলেদের অভিযোগ, চেয়ারম্যান বাবু নিজে উপস্থিত থেকে তার ক্যাডার বাহিনি দিয়ে জালগুলো লুট করে নিয়ে গেছেন। ঘটনাটি ভিন্ন খাতে নিতে মোটরসাইকেল পুড়িয়ে তার দায় জেলেদের ওপর চাপানোর চেষ্টা করছে চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনি।

জের ধরে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দহপাড়া মোড়ে চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনির মারধরে চার জেলে আহত হন। আহতরা হলেন চককসবা গ্রামের সাহেব আলী মোল্লা (৫৫), লিটন প্রামানিক (৪০), পলাশ কারিগর (১৮) ও আব্দুস সালাম (৪৫)। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

চককসবা গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, গ্রামের ১০-১২জন জেলে মাছ ধরার জন্য সোমবার সন্ধ্যা রাতে নৌকা নিয়ে বিলে যান। সংবাদ পেয়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর নেতৃত্বে তার ক্যাডার বাহিনির ২০-২৫জন সদস্য দেশিয় অস্ত্র নিয়ে রাত ৯টার দিকে চককসবা মোড়ে আসেন।

এসময় তারা সেখানে প্রকাশ্যে মদপান করে নৌকা নিয়ে বিলে নেমে জেলেদের ধাওয়া দিলে জাল ফেলে পালিয়ে যান জেলেরা। এসময় চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনি বিল থেকে জেলেদের জাল লুট করে নিয়ে যায়।

একই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ বলেন, চেয়ারম্যান বাবুর ক্যাডার বাহিনির হুমকির মুখে জেলেরা মাছ না ধরে বাড়ি-বাড়ি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চককসবা মোড়ে একটি মোটরসাইকেলে আগুন দিয়ে হইচই শুরু করে বাবুর ক্যাডার বাহিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একই গ্রামের বাসিন্দারা বলেন, জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বাবুর চিহ্নিত ক্যাডার হাফেজ উদ্দিন, দুলাল হোসেন, আরিফ হোসেনসহ ৭-৮জন বখাটে সন্ত্রাসী কায়দায় সাহেব আলী, লিটন প্রামাণিক, পলাশ কারিগর ও আব্দুস সালামকে মারধর করে। এসময় চেয়ারম্যান বাবু সেখানে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবুর মোবাইলফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধারসহ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। জাল লুট ও মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।

জানতে চাইলে মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী বলেন, চককসবা একটি উন্মুক্ত বিল। বিলটি নিয়ে কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল। ইউএনওর সভা কক্ষে বসে সেটি নিরসন করে দেওয়া হয়েছে। উন্মুক্ত বিলে জেলেদের মাছ শিকারে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930