IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় লীজকৃত পুকুরের দখল পাচ্ছেন না যুবদল নেতা

সংবাদ সম্মেলনে অভিযোগ

মান্দায় লীজকৃত পুকুরের দখল পাচ্ছেন না যুবদল নেতা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় লীজকৃত একটি পুকুরের দখলে যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল। উপজেলা বিএনপির আহ্বায়ক, যুবদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক এমপি পুত্র ও তাদের সন্ত্রাসী বাহিনীর কারণে তিনি ওই পুকুরটির দখল থেকে বঞ্চিত রয়েছেন। এতে চরমভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবদলের ব্যানারে যুবদল নেতা আব্দুল জলিলের ব্যক্তিগত চেম্বারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে যুবদলনেতা আব্দুল জলিল বলেন, ২০০৮ সালে উপজেলার কালিগ্রাম মৌজায় ৬ দশমিক ২৭ একর আয়তনের একটি পুকুর ৩০ বছরের জন্য লীজ গ্রহণ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালিন এমপি ইমাজ উদ্দিনের প্রামাণিকের পুত্র সুজাউদ্দৌলা প্রামাণিক বিপ্লব পুকুরটি জোরপূর্বক দখল করে নেয়।

যুবদলনেতা আব্দুল জলিল আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর পুকুরটি উদ্ধারের জন্য গত ২৫ আগস্ট আমি সেনাক্যাম্পে অভিযোগ দাখিল করি। এর পর পুকুরটি দখলে নিয়ে মাছচাষের উপযোগী করা হয়। গত সোমবার (২ সেপ্টেম্বর) পুকুরটিতে মাছ শিকার করছে এমন সংবাদে আমি সেখানে গেলে স্থানীয় কতিপয় লোকজনের হুমকির মুখে চলে আসতে বাধ্য হই।’

যুবদলনেতা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, ‘উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক এমপি পুত্র সুজাউদ্দৌলা প্রামাণিক বিপ্লব ও স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদ এর ইন্ধনে আওয়ামীপন্থী লোকজনকে লেলিয়ে দেওয়া হয়। এতে আমি পুকুরের যেতে পারছি না। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম, জুয়েল রানা ও ওবাইদুল হক, সদস্য তানভির হোসেন, সাব্বির আহমেদ, মামুনুর রশিদ, আলাউদ্দিন হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ‘ওই পুকুরটি সর্ম্পকে আমার কিছুই জানা নেই। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল দলীয় সাইনবোর্ড ব্যবহার করেছে এটা কখনোই কাম্য নয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31