IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> কুষ্টিয়ার সাংবাদিক পেটানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার সাংবাদিক পেটানো মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোরে আলমডাঙ্গার শহরের বাবু পাড়ার বাসিন্দা আবুতালেব মাস্টারের বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ছাত্রনেতা দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ এর উপর হামলার এজাহারভুক্ত আসামী। উক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে জালিয়াতির করে জমি রেজিস্ট্রি করে দখলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সাদ আহমেদ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের দাবিড়াভিটা গ্রামের মওলা মন্ডলের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার ৪ ডিসেম্বর (শুক্রবার) কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা। তারই প্রতিবাদে শনিবার (৫ ডিসেম্বর) কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন কুষ্টিয়া শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদের নেতৃত্বে তান্ডব চলে শহর জুড়ে। সেই সময়ে সংবাদ সংগ্রহ করতে গেলে শহরের মজমপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদের নেতৃত্বে সাংবাদিক দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ এর উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলায় দেবেশ চন্দ্র সরকার ও হারুন অর রশিদ গুরুতর আহত হয়। এ ঘটনায় রবিবার (৬ ডিসেম্বর) কুষ্টিয়া মডেল থানায় দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র বাদী হয়ে সাদ আহম্মেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

কুষ্টিয়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, সোমবার রাতে সাদ আহমেদের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কৌশলে রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে তিনি পাশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের বাবুপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে ভোররাত চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৪ নভেম্বর ইয়াসির আরাফাত তুষার সভাপতি ও সাদ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি গঠন করেন। এরপর গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31