IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> হাটপাঙ্গাসীর পুলিশ ফাঁড়ি নির্মাণ চান এলাকাবাসী

হাটপাঙ্গাসীর পুলিশ ফাঁড়ি নির্মাণ চান এলাকাবাসী

হাটপাঙ্গাসীর পুলিশ ফাঁড়ি নির্মাণ চান এলাকাবাসী

হাটপাঙ্গাসীর পুলিশ ফাঁড়ি নির্মাণ চান এলাকাবাসী। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নসহ আশপাশের সাধারণ মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তার লক্ষে উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের উত্তরে শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও বছরের পর বছর পার হলেও এখনো শুরু করা হয়নি পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ।

ভিত্তিপ্রস্তর ও চারিদিকে বাউনডারি করা থাকলেও ভিতরে কিছুই নেই। আছে শুধু পানি, কস্তুরি ও গরুর গোবর। এতিমের মতো তাকিয়ে আছে লাল রঙ্গের স্টিলের ব্যাড়াগুলো। পাঙ্গাসীসহ আশপাশের মানুষের জানমালের সার্বিক নিরাপত্তার কথা ভেবে বিগত আনুমানিক প্রায় ৭/৮ বছর আগে পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর দীর্ঘদিন অতিবাহিত হলেও নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। অনেকাংশ জায়গা জুড়ে চারদিকে বাউন্ডাড়ীসহ পূর্বদিকে রয়েছে একটি গেড। আর ভিতরের সব জায়গা আড়া-জঙ্গলে ভরে রয়েছে।

এলাকার বেশ কয়েক জনের সাথে কথা হলে তারা জানান, এখানে একটি পুলিশ ফাঁড়ি করা খুবই দরকার। তাছাড়া মানুষের জানমালের নিরাপত্তার কথা ভেবে বিগত প্রায় ৭/৮ বছর আগে একটি পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও আজও শুরু করা হয়নি নির্মাণ কাজ। এখানে অবস্থিত পুলিশ ফাঁড়িটির নির্মাণ কাজ করা হলে অত্রাঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ খুব দ্রুতই ব্যবস্থা নিতে পারবে।

এমতাবস্থায় উক্ত পুলিশ ফাঁড়ির নির্মাণ কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার জন্য উপজেলা প্রশাসন তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড়দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news