IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> আত্রাইয়ে ছুরিকাঘাত ও হাসুয়ার কোপে বিএনপি নেতাসহ আহত ২

আত্রাইয়ে ছুরিকাঘাত ও হাসুয়ার কোপে বিএনপি নেতাসহ আহত ২

ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে বিএনপি নেতা এবং হাসুয়ার কোপে এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছে। আহতদের আত্রাই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধায় এবং রাতে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সাহাগোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ও সাহাগোলা দরগাপাড়া গ্রামের বাবু সরদারের ছেলে আজাদ সরদার (৫৪) জানান, বুধবার সন্ধায় কাজ শেষে সাহাগোলা রেলওয়ে ষ্টেশনে একজনের সাথে গল্প করছিলেন। এসময় একই এলাকার সাজু আহম্মেদ (৪০) নামে একজন এসে অতুর্কিতভাবে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়।

তিনি আরও জানান, সাজু একই গ্রামের মোবারক আলীর ছেলে। তার নানা অন্যায়ের প্রতিবাদ করায় গত কয়েকদিন ধরে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছিল। এসব ঘটনা দলীয়ভাবে নেতাকর্মীদের জানানো হয়েছে। এরই মধ্যে সন্ধায় ছুরিকাঘাতের এঘটনা ঘটে বলে জানান তিনি।

অপরদিকে বুধবার গভীর রাতে উপজেলার চকবিষ্টপুর গ্রামের ইমারত আলীর ছেলে শফির উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধকে জানালার গজ ভেঙ্গে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেছে।

শফিরের ভাতিজা মোজাফ্ফর হোসেন বলেন, রাতে খাবার খেয়ে শফির উদ্দীন ঘুমিয়ে পরেন। গভীর রাতে ঘরের জানালার একটি গজ ভেঙ্গে কুঞ্চি দিয়ে ঘরের বৈদ্যতিক আলো নিভানোর চেষ্টা করছিল অজ্ঞাত হামলাকারীরা। এসময় টের পেয়ে শফির উদ্দীন হাত দিয়ে কুঞ্চি আটকে ধরলে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাতিজা মোজাফ্ফর হোসেন আরও বলেন, স্থানীয়ভাবে নদীর পারঘাট নিয়ে দ্বন্দ্ব চলছে। ওই দ্বন্দ্বের জ্বের ধরে এহামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, সাহাগোলা ষ্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির প্রাথমিক তদন্ত চলছে এবং মামলা রুজুর প্রস্তুতি চলছে। এছাড়া চকবিষ্টপুর গ্রাম বৃদ্ধকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news