IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> আগ্রাসনে ভাঙ্গছে নদীর ডান পাড়, বিপন্ন হয়ে পড়েছে ঐ জনপদ হতাশায় মানুষ

আগ্রাসনে ভাঙ্গছে নদীর ডান পাড়, বিপন্ন হয়ে পড়েছে ঐ জনপদ হতাশায় মানুষ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : “একে একে সব নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বছরখানেক আগেও যে নদী দুই কিলোমিটার দুর দিয়ে চলতো সেই নদী এখন বাড়ীর উঠানে চলে এসেছে। কৃষিজমি-জমা সবই চলে গেছে নদীর পেটে। বাড়ীর গাছপালা, টিউবওয়েল, বাথরুম সবই চলে গেছে। উঠানটা রয়েছে, পাকা ঘরটা ভেঙ্গে ফেলা হয়েছে। যে কোন সময় উঠানো চলে যাবে নদীর পানিতে ভেসে। সব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার কৃষক খলিলুর ও শিল্পি দম্পতি।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রোয়েনে বাধা পেয়ে নতুন গতিপথের সন্ধানে প্রমত্ত পদ্মার ভয়াল আগ্রাসনে ভাঙ্গছে নদীর ডান পাড়, ফলে বর্তমানে বিপন্ন হয়ে পড়েছে ঐ জনপদ। ইতোমধ্যে সরকারী বেসরকারী জনগুরুত্বপূর্ন স্থাপনা ও অবকাঠামো বিলীন হয়েছে পদ্মার গর্ভে।
পদ্মার ডানপাড়স্থ কুষ্টিয়া মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও তালবাড়িয়া দুই ইউনিয়নের ৭কি:মি এলাকায় প্রবল ভাঙ্গনে কৃষিজমি, বাড়িঘর, স্কুল মাদ্রাসা বিলিন হয়েছে ইতোমধ্যে।
সাম্প্রতি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের কয়েকটি টাওয়ার ভেঙ্গে পরেছে নদী গর্ভে। এছাড়া উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টিজেলার সাথে সংযুক্ত একমাত্র মহাসড়কটিও চরম ঝুঁকিতে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি অবিলম্বে এই ভাঙ্গন ঠেকাতে স্থায়ী তীররক্ষা বাঁধ নির্মান প্রকল্প বাস্তবায়নসহ মনুষ্যসৃষ্ট এই বিপর্যয়ের জন্য দায়ী কথিত বিশেষজ্ঞদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার দাবিও তাদের।

তবে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড বলছেন, নদীর পানি কমার সাথে সাথেই প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করবে।
আক্রান্তরা বলছেন জমি জায়গা যা ছিলো সবই গেছে। এখন মাথা গোঁজার ঠায়ও হারিয়েছেন, সর্বশান্ত হয়ে তাদের অবস্থানও এখন আশ্রয়হীণ ভাসমানদের দলে। মহামারি এই ভাঙ্গন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি তাদের। তাৎক্ষনিক জরুরী ভিত্তিতে বালির বস্তা দিয়ে অস্থায়ীভাবে ঠেকানোর চেষ্টাতেও সুফল ক্ষীণ। ফেলানো জিওব্যাগ সবই গভীর পানিতে তলিয়ে যাচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছেনা।

খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অদুরদর্শী, অবহেলা ও অদক্ষতায় দেশের অন্যতম বৃহত্তম পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের ঘটনা ঘটেছে। এর ফলে নদীর ডান পাড়ের এলাকায় পরিবেশ বিপর্যয়সহ গোটা জনপদ চরম ঝুঁকির মুখে দাঁড়িয়েছে।


হার্ডিঞ্জ রেলসেতু ও লালন শাহ সড়ক সেতুর লাগোয়া ভাটিতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পোর্ট নির্মানে পদ্মা নদীর বাম তীর হতে মূল প্রবাহ চ্যানেলের মধ্যে প্রায় ৫শ মিটার দৈর্ঘের গ্রোয়েন (বাঁধ) নির্মানের কারনে নদী হারিয়েছে প্রকৃত গতিপথ। এতে পদ্মা নদীর ডান তীরে দেখা দেয় তীব্র নদী ভাঙ্গন।

স্থানীয় ভুক্তভুগিরা দায় দিচ্ছেন নদী ও পানি সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তাদের দাবি গ্রোয়েন নির্মান প্রকল্পের সাথেই পদ্মা নদীর সম্ভাব্য প্রবাহ চ্যানেলের গতিবিধি সনাক্ত করে ডান তীরে মাত্র ২ কি: মি: প্রতিরক্ষা বাঁধ দিলে সুরক্ষিত থাকতো নদীর গতি প্রকৃতি ও সমগ্র জনপদ, লাঘব হতো সরকাররের হাজার হাজার কোটি টাকা ব্যয়ের বোঝা।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া কর্তৃপক্ষের দাবি রূপপুর গ্রোয়েনের কারনে পদ্মা নদীর ডানতীরে সৃষ্ট ভাঙ্গন এলাকার সুরক্ষা বা তীররক্ষায় প্রায় ৯ কি:মি: দৈর্ঘের অনুমোদিত উন্নয়ন প্রস্তাবনা বাস্তবায়নে দরপত্র প্রক্রিয়া ও কার্যচুক্তি পূর্ব কার্যক্রম চলছে। তবে অনুমোদিত প্রকল্প এলাকা বহির্ভুত উজানে আরও প্রায় ৫কি:মি: এলাকায় আবার নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে।

শিল্পি খাতুন বলেন, “আর কত কাঁদবো? কোথায় গিয়ে কাঁদবো। সব শেষ হয়ে গেছে। নদী ভাংতে ভাংতে সব ভেঙ্গে ফেলেছে। ঘরবাড়ি সব হারিয়ে গেছে। এখন কোথায় গিয়ে থাকবো। এক দিনের মধ্যেই সব শেষ হয়ে গেলো।” খলিলুর জানান, জাইগা জমি সব গাং এ চলে গেছে। আর ১ কাঁঠা মতো জমি আছে। সেটাও চলে যাবে মনে হচ্ছে।

ষাটোর্দ্ধ এক ভুক্তভুগি নারী জানান, ঢালাই এর রাস্তা ছিলো। এক রাতের মধ্যে সেই রাস্তা নদীতে চলে গেছে। আমার ১০ বিঘা জমি ছিলো সেটাও এখন নদীর ভেতর চলে গেছে। এখন বাড়ী টুকু ছাড়া আর কিছু নাই। ছাওয়াল (ছেলে) রা কি করে খাবে সেটা আল্লাহ জানে। যদি বাড়ীটা থাকে তাহলে থাকতে পারবো আর সেটাও চলে গেলে কোথায় গিয়ে থাকবো।
স্থানীয় ভুক্তভুগী ডা: আব্দুল মোমিনের দাবী, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পোর্ট নির্মানে পদ্মা নদীর বাম তীর হতে মূল প্রবাহ চ্যানেলের মধ্যে প্রায় ৫শ মিটার দৈর্ঘের গ্রোয়েন (বাঁধ) নির্মানের কারনে নদীর ডান তীরে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এর ঐ প্রকল্পের কিছু কর্মকর্তাদের ভুল সিদ্ধান্ত দায়ী।

এ ব্যপারে বিভিন্ন মহলে ও দপ্তরে আমরা একাধিকবার জানিয়েও কোন কাজ হয়নি। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ করেছি। এখন আমাদের ভাঙ্গন তীব্র দেখা দিয়েছে। এর কারণে আমাদের এই এলাকার অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া আগামীতে এ ভাঙ্গণের ফলে আমরা সবাই নিশ্ব হয়ে যাবো। পানি উন্নয়ন বোর্ড স্থানীয় কোন সমাধান না করে বালির বস্থা ফেলছে যার তেমন কোন ফল আসছে না।

স্থানীয় ক্ষতিগ্রস্থ এক ভুক্তভুগি জানান, সবই হবে, বাধ নির্মান হবে, নদীর ভাঙ্গন রোধ হবে কিন্তু আমাদের শেষ করেই হবে। ততদিনে আমরা হয়তো সব হারিয়ে ফেলবো।
নদী ভাঙ্গণের ঝুকিতে থাকা মীর আব্দুর করীম কলেজের অধ্যক্ষ্য আহসানুল হক খান চৌধুরী জানান, হঠাত ভাঙ্গণ যে পর্যায়ে পৌছেছে তাতে যে কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাছাড়া কুষ্টিয়া-পাবনা মহাসড়কও বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।

পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, পদ্মার ডান তীরের এই অংশে পুরো স্রোত প্রবাহিত হচ্ছে এবং ঘুর্নণের ফলে ভাঙ্গন দেখা দিচ্ছে। ইতিমধ্যে আমরা ভাঙ্গন রোধে জিও এবং টিউব দিয়ে প্রাথমিক ভাঙ্গন রোধে চেষ্টা করছি। যেহেতু ¯স্রোত ও গভীরতা বেশি হওয়ায় জিও বস্তা ও টিউব দিয়ে ভাঙ্গন রোধ দুরহ হচ্ছে। যেনো মানুষের ক্ষতি না হয় এজন্য চেষ্টা করছি। আমরা ৭০০ মিটার ভাঙ্গন এলাকায় ৫০ হাজার জিও ব্যাগ এবং ৫৫০টি টিউব ফেলছি। তাতক্ষনিকভাবে এটা টেকসই না। তবে আমরা ভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য একটি প্রকল্প তৈরী করেছি। যা ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ পর্যায়ে রয়েছে।

পদ্মার ডান তীরে ভাঙ্গন কবলিত ৯ কি:মি: এলাকায় স্থায়ী বাধ নির্মানে ১ হাজার ৪শ ৭১ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে অনুমোদন প্রাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ এই অর্থ বছরেই শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আব্দুল হামিদ। এদিকে পদ্মায় বাড়ি ঘর হারিয়ে সর্বশান্ত পরিবাগুলোর শেষ ভরসা স্থায়ীভাবে দ্রুত বাধ নির্মাণ। এছাড়া যাদের উদাশীনতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী ভুক্তভুগীদের।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news