IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫

মহাদেবপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৫

আহত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে পাগলা শিয়ালের কামড়ে ৩জন নারীসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ৩জনকে গুরুতর জখম অবস্থায় নওগঁাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ও শিকারপুর গ্রামে।

আহতরা হলেন, সোনাপুর গ্রামের সামেনা বেগম (৪৫), রশিদুল ইসলাম (৩৬) ও শিকারপুর গ্রামের মর্জিনা আক্তার (৪৮), নুরজাহান বেগম (৫৫) এবং সাইদুল ইসলাম (৪০)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি পাগলা শিয়াল সোনাপুর ও শিকারপুর গ্রামের লোকজনের উপর আক্রমণ করে কামড়ে ৫জন নারী-পুরুষকে আহত করে। পরবর্তীতে গ্রামবাসীরা ওই শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফজলুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসার জন্য ৫জন হাসপাতালে আসে। এদের মধ্যে তিনজন নারীর মুখমন্ডলসহ বিভিন্ন স্থানের মাংস তুলে নেওয়ায় তাদেরকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর দুইজনকে ভ্যাক্সিন দিয়ে ছেড়ে দেয়া হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news