IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কলেজ শিক্ষকের হুমকি

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কলেজ শিক্ষকের হুমকি

প্রতিকি ছবি

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর পতœীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমানকে ফোন করে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালজ করেছেন কলেজের এক কলেজের সহকারী অধ্যাপক বাচ্চু। এ ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কথা কপনের কল রেকর্ডে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চুকে বলতে শোনা যাচ্ছে, আপনার কপাল ও ভাগ্য ভালো আপনি আমার কলেজে আসছেন আমার খোঁজ করেছেন আবার হুমকি দিয়ে গেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাডার। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্যাডার আমার নাম নজরুল ইসলাম বাচ্চু। আমি কিন্তু ওই রাজপথের লড়াকু সৈনিক। এরশাদ আন্দোলনে আমি অগ্রণী ভূমিকার একজন মানে সেইরকম ক্যাডার ছিলাম আমি। আপনি জানেন আমার তারেক রহমানের সাথে কি সম্পর্ক জানেন। আমি থাকলে আপনার চেহারা ফাটফাট করে দিতাম। যাবো নাকি আপনার অফিসে।

এ বিষয়ে পতœীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিরেক্টর মহোদয়ের নির্দেশে গত ২৯শে জানুয়ারী (বুধবার) চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজে আমি ল্যাব দেখতে গেয়েছিলাম। তারপরে ল্যাবের রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। ল্যাব দেখে আসার পরে ওই কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু আমাকে ফোন করে হুমকি দেয়। এর আগেও আমাকে হুমকি দিয়েছে। আজকে ফোন দিয়ে আমাকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই শেষ বয়সে এসে আমাকে এইভাবে কেউ অপমাণ করলো এটা দুঃখজনক। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাবো।

শিক্ষা কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাচ্চু বলেন, আমি বলি ভাই আমি বলি গত বুধবার তিনি আমার কলেজে গেছে। সে দিন আমি অসুস্থ ছিলাম তাই কলেজে যাইনি। আমার কলিকদের তিনি বলেছে বাচ্চু কোথায় আমি তার চেহারাটা দেখতাম আমি বগুড়ার ছেলে। ২ ফেব্রæয়ারী (রোববার) আমি কলেজে গিয়ে এ সব শুণে আমার মাথাটা গরম হয়ে গেলো। আমি তাঁকে ফোন দিয়ে ছালাম প্রদান করে বলেছি ৫ আগষ্টের পর এখনো আপনার এমন আচরণ চলবে। আপনি তারেক রহমানে নাম নিয়েছেন আপনার সাথে তারেক রহমানের কি সম্পর্ক বলে প্রশ্ন করলে তিনি বলেন, না না উনি বগুড়ার কথা বলেছেতো তাই আমিও বলেছি আমিও তারেক রহমানের সৈনিক।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31