IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুরে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : তরুন সমাজসেবক শহিদুল এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অসহায় দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বুধবার বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা।

সাবেক ছাত্রলীগ নেতা তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন সুমন, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীরমুক্তিযোদ্ধার সন্তান আশরাফুৎদৌলা মিলন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল রেজা খোকন, বিশিষ্ট ব্যবসায়ী সামসুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ন কবির, যুবনেতা নাসির উদ্দিন।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ শুধু জাকজমকভাবে অনুষ্ঠান করলেই হবে না, প্রত্যেককের মনের মধ্যে মুজিব আদর্শ লালন করতে হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরো বলেন, ৭১ এর পরাজিত শক্তিরা আবারো মাথা চাড়া দিয়ে এদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই তো তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সেই ৭১ এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে।

আলোচনা শেষে অসহায় দুঃস্থ্যদের মাঝে প্রায় ২ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31