IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় বিবিজি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ

মান্দায় বিবিজি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ

মান্দায় বিবিজি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ

মান্দায় বিবিজি প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ (বিবিজি) প্রকল্পের রাস্তা সিসিকরণ একটি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

নিম্নমানের ইট ও বালু ব্যবহার করে প্রকল্পের অর্ধেক কাজ সম্পন্ন করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে।

ঘটনার তদন্তসহ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছেন কদমতলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জায়দুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, নুরুল্লাবাদ ইউনিয়নের বিবিজি প্রথম কিস্তির খাত প্রকল্পে কদমতলী গ্রামে মুক্তিযোদ্ধা জায়দুর রহমানের বাড়ি থেকে আহাদ আলীর বাড়ি পর্যন্ত রাস্তা সিসিকরণ কাজের অনুমোদন দেওয়া হয় গতবছরের ২৮ নভেম্বর উপজেলা বিজিসিসি কমিটির সভায়। ১৩২ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট চওড়া ওই রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয় ১ লাখ টাকা।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বা করা হলে মেসার্স জিএস কন্সট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি প্রাপ্ত হন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি নিজে না করে নুরুল্লাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য জামাল হোসেনকে দিয়ে করিয়ে নেন।

মুক্তিযোদ্ধা জায়দুর রহমান অভিযোগ করে বলেন, প্রকল্পের নির্ধারিত স্থানে কাজটি বাস্তবায়ন করা হয়নি। এছাড়া অত্যন্ত নিম্নমানের ইট ও বালু ব্যবহার করা হয়েছে। ১৩২ ফুট এর স্থানে কাজটি করা হয়েছে মাত্র ৫০ ফুট। অবশিষ্ট কাজ না করেই বিল উত্তোলনের পাঁয়তারা করছেন ইউপি সদস্য জামাল হোসেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য জামাল হোসেন বলেন, এসব প্রকল্পে কাজে ত্রুটি-বিচ্যুতি থাকবেই। মোবাইলে বেশি কথা বলা যাবে না। সাক্ষাতে কথা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31