ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পিআইও আব্দুল আলিমসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটস সদস্যরা।
এছাড়া, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাব প্রমুখ।


