ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীন হোসেন (২৪) নামের এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্বাধীন হোসেন একই উপজেলার মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে এবং ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news