ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় র্যাবের অভিযানে ৭৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আতাউর রহমান (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৯ এপ্রিল) কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আতাউর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ডুমরগাছা এলাকার মৃত মকবুল হোসেন মন্ডলের ছেলে।
র্যাব-১২, সিপিবি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৯৯ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবাসহ আতাউর রহমান (৪০) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, সিপিবি-২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়।


