IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুর হাসপাতালে ডাক্তারের আক্রমণের শিকার রোগীর স্বজন

মহাদেবপুর হাসপাতালে ডাক্তারের আক্রমণের শিকার রোগীর স্বজন

মহাদেবপুর হাসপাতাল

মহাদেবপুর হাসপাতাল

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়ের চিকিৎসা করাতে এসে ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসা না দেয়াসহ শারীরিকভাবে লাঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন রোগীর স্বজন।

এ ব্যাপারে বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের মৃত আয়ের উদ্দীনের ছেলে মো. দেলোয়ার হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ মে মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেন তার স্ত্রী, বোনকে সাথে নিয়ে অসুস্থ মা মোছা: রাশেদা বেওয়াকে (৬০) পেটের পীড়া জণিত সমস্যার কারণে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে ভর্তি করানোর পর ডাক্তার তার মায়ের কিছু পরীক্ষা নিরাীক্ষা করানোর কথা বলেন। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী দেলোয়ার তার মায়ের আল্ট্রাসনোগ্রাফী করানোর জন্য ওই হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফী রুমে যান। সেখানে তখনো ডাক্তার না আসায় বেলা সাড়ে ১১ টা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এরপর বেলা সাড়ে ১১ টার দিকে ডাক্তার এসে আল্ট্রাসনোগ্রাফী করা শুরু করেন। কিন্তু সকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও দেলোয়ারের মা রাশেদা বেগমের আল্ট্রাসনোগ্রাফী না করে পরে আসা অন্যন্য রোগীদের আল্ট্রাসনোগ্রাফী করতে থাকেন ডাঃ সবুর।

এসময় দেলোয়ার হাসপাতালের স্টাফদের নিকট তার মায়ের পরীক্ষা-নীরিক্ষা আগে করে দেয়ার অনুরোধ জানান। এতে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সবুর ক্ষিপ্ত হয়ে রোগীর ছেলে দেলোয়ারের উপর আক্রমণ করে বলে, তুই কে? তোর মায়ের পরীক্ষা করব না, তুই কি করবি কর? আমরা আমাদের ইচ্ছামত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করব। এ সময় দেলোয়ারের সাথে থাকা তার স্ত্রী ও বোন ডাক্তার আব্দুস সবুরকে থামাতে গেলে ডাঃ সবুর তাদেরকেও ধাক্কা দেয়।

বিষয়টি তৎক্ষণাত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মোবাইলে জানালে তিনি ডাঃ সবুরকে ডেকে নিয়ে রোগীর স্বজনদের নিকট সরি বলতে বলেন। কিন্তু ডাঃ সবুর সরি বলতে পারবেন না বলে সেখান থেকে চলে যান। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ দেলোয়ারের মায়ের চিকিৎসা করবেন না বলে অন্যত্র রেফার্ড করে একটি ছাড়পত্র দেন। এ ব্যাপারে ডাক্তার দেওয়ান আব্দুস সবুরের মুঠোফোনে কল দিলে তিনি এ ব্যাপারে তিনি কোন কথা বলতে রাজী হননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. খুরশিদুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31