IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভেড়ামারায় তহশিলদার শফিকুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ

ভেড়ামারায় তহশিলদার শফিকুলের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সাধারণ মানুষ

কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের তহশিলদার শফিকুল ইসলাম

কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের তহশিলদার শফিকুল ইসলাম। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের তহশিলদার শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের গুরুত্বর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ছাড়া কোন কাজই করেন না ওই তহশিলদার। আবার নিয়মিত অফিসও করেন না তিনি। সপ্তাহের ৩ দিন অফিস করেই তিনি হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইনের কাছে অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার মেলেনি।

ভেড়ামারা পৌরসভার কলেজপাড়ার বাসিন্দা সোহেল মাহমুদ জানান, ৪২ শতক জমির খাজনা দেওয়ার জন্য তিনি মোকারিমপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। তহশিলদার শফিকুল ইসলামকে খাজনার কথা বলতেই তিনি পাশের সিটের কম্পিউটার চালককে দেখিয়ে দেন। কম্পিউটার চালক ৭০ হাজার টাকা দাবী করে বসেন। এতো টাকার ব্যাখ্যা দিতে গিয়ে তহশিলদার শফিকুল জানান, সব কিছুই এখন ডিজিটল। খাজনা দিতে হলে সমস্ত জমির খাজনা দিতে হয়। এজন্য ৭০ হাজার টাকায় লাগবে।

সোহেল আরও বলেন, আমি ও আমার ভাই সাব্বির, আমাদের মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর মোজার জেএল-৯ এবং আরএস ৬৮ খতিয়ানের, ৪৯২৮ ও ৪৯৩০ দাগের জমির খাজনা বাংলা ১৪২৮ সাল পর্যন্ত ২৪৪ ও ১৫৮ টাকা বাৎসরিক হারে পরিশোধ করেছি। তার খাজনা বাকি রয়েছে মাত্র ৩-৪ বছরের। তাছাড়াও তার বাবার ১ একর ৪২ শতক জমির অধিকাংশ জমির খাজনা তার ভাইয়েরা পরিশোধ করেছে। মূলত মেয়ের বিয়ের জন্য আমার অংশের ৪২ শতক জমি বিক্রয়ের জন্য বায়না করেছি। খাজনা হয়ে গেলেই রেজিস্ট্রি হবে। তহশিলদার শফিকুল মুলত এরই সুযোগ নিচ্ছেন।

ভুক্তভোগী সোহেলের দাবি, “বিগত ৬ মাসে অন্তত ২৫ বার তিনি মোকাররমপুর ভূমি অফিসে গিয়েছেন জমির খাজনা দিতে। কিন্তু তহশিলদার শফিকুল তাকে কোন সাহায্যই করেনি। উল্টো সহকারির মাধ্যমে ২ হাজার টাকার খাজনার বিপরীতে চেয়েছেন ৭০ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, দূর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি। বাধ্য হয়ে ভেড়ামারা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ইয়ারুলের মাধ্যমে গত ৮মে ৪০ হাজার টাকায় দফারফা করেছি। ১৫ই মে বৃহস্পতিবার মোকারিমপুর ভূমি অফিসে আমাকে দুবার ডাকা হয়। সবায় চলে যাওয়ার পর বিকেল ৫টার সময় ৪০ হাজার টাকা তহশিলদার শফিকুল গ্রহণ করে। এরপর আমার কাজ শুরু করেন তিনি। মাঝপথে বিদ্যুৎ চলে গেলে কাজটি বন্ধ হয়ে যায়। শনিবারে খাজনার রশিদ দেওয়ার কথা জানালে, ওই টাকা ফেরত নিয়ে চলে আসি।

সোহেল মাহমুদের স্ত্রী আলীয়া খাতুন জানান, আমরা কোথাও থেকে কোন সাহায্য পাইনি। দূর্নীতিবাজ তহশিলদার শফিকুল’র ঘুষ বানিজ্যে অতিষ্ট হয়ে দীর্ঘদিনেও আমরা জমির খাজনা দিতে পারি নাই। আমার মেয়ের বিয়ে আটকে আছে। আজ টাকা হাতে পেলেই কাল বিয়ে হবে। তার বিরুদ্ধে এন্তার অভিযোগ। কিন্তু কোন খুঁটির জোরে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না প্রশাসন, তা বোধ গম্য নয়।

বিষয়টি নিয়ে কথা বলতে একাধিক দিন সরেজমিনে যাওয়া হয় মোকারিমপুর ভূমি অফিসে। কিন্তু তাকে অধিকাংশ দিনই পাওয়া যায়নি।

সহকারী তহশিলদার নাজমুল দাবি করে বলেন, অসুস্থ থাকায় হয়তো স্যার আসেননি। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আশা ভুক্তভোগীরা সেবা না পেয়ে চলে যেতে দেখা গেছে। আবার কোন কোন ভুক্তভোগী অভিযোগ করেছেন, বেশ কিছুদিন ধরেই জমির খারিজ, খাজনা দেওয়ার জন্য তারাও এই অফিসে ঘোরাঘুরি করছেন। ইচ্ছাকৃতভাবেই তহশিলদার শফিকুল হয়রানি করছেন। বিভিন্ন মাধ্যমে দাবি করছেন মোটা অংকের টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, শফিকুল আধুনিক মোটরসাইকেল রয়েল এনফিল্ডসহ বিভিন্ন নামিদামি ব্যান্ডের গাড়িতে চড়ে অফিসে আসেন।

মোকাররমপুর ভূমি অফিসের তহশিলদার শফিকুল ইসলামের সাথে ২৯মে (বৃহস্পতিবার) যোগাযোগ করা হলে, তিনি বলেন, সোহেল মাহমুদ নামে আমি কাউকে চিনিনা। পরবর্তীতে দলিল লেখক ইয়ারুলের মাধ্যমে ৪০ হাজার টাকা নেওয়ার কথা বললে, তিনি বলেন,” এবার চিনতে পেরেছি”। আমার টেবিলের উপরে রেখেছিল তবে সেই টাকা আমি নেই নাই। এছাড়াও তিনি বিভিন্ন সেবা গ্রহীতার ভোগান্তির বিষয়টা এড়িয়ে যান।

ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনকে তহশিলদার শফিকুলের ৪০ হাজার টাকায় খাজনা দেওযার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমার জানামতে খাজনা দিতে কখনোই এত টাকা লাগেনা। পূর্ববর্তী খাজনা রশিদ দেখে তিনি বলেন, বাৎসরিক হিসেবে ২৪৪ টাকা লাগবে। তাছাড়া এই জমির খাজনা আরএস রেকর্ড অনুযায়ী দেয়া যাবে। ভুক্তভোগী অভিযোগ করলে, অবশ্যই ওই তহশিলদার শফিকুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31