ধূমকেতু নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে আয়েশা আক্তার (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার মুগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আয়েশা আক্তার। এসময় প্রচণ্ড শুরু হলে তিনি দ্রুত বাড়ি ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, গোসল শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে আয়েশা আক্তার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news