IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে সাংবাদিক টিটোর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

মহাদেবপুরে সাংবাদিক টিটোর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

সাংবাদিক এম সাঈদ টিটো

সাংবাদিক এম সাঈদ টিটো

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, গুজব ছড়ানোসহ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক সংবাদ ফেসবুক নিউজ পোর্টাল ‘মহাদেবপুর দর্পণ’ এ প্রচার করায় ‘মহাদেবপুর দর্পণ’ এর এডমিন কিউ এম সাঈদ টিটোর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

কিউ এম সাঈদ টিটো উপজেলা সদরের মধ্য বাজারের মৃত দেলোয়ার কাজীর ছেলে। মহাদেবপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন মহাদেবপুর উপজেলার শাখার সভাপতি বরুণ মজুমদার বাদী হয়ে রাজশাহীর বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন।

নওগাঁ জেলা পিবিআই কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, মহাদেবপুর দর্পণ এর এডমিন কিউ এম সাঈদ টিটো তার ফেসবুক নিউজ পোর্টাল ‘মহাদেবপুর দর্পণ’ এ “মহাদেবপুরে সাংবাদিকতার নাম করে আইনুল, মোকলেস, বরুণ ও আরও একজনের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ” শিরোনামে মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করে।

এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এ বিষয়ে জানতে মহাদেবপুর দর্পণ এর এডমিন কিউ এম সাঈদ টিটোর মোবাইল ফোনে বার বার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

মামলার বাদী বরুণ মজুমদার বলেন, কিউ এম সাঈদ টিটো একজন ধান্ধাবাজ, চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার, অপরাধ জগতের ডন ও মাদকসেবী সাংবাদিক। তার বিরুদ্ধে এ ধরণের কর্মকান্ড করার বহু নজীর রয়েছে।

আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31