IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় আলহাজ্ব আব্দুল হকের স্মরণে শোক সভা ও দোয়া

কুষ্টিয়ায় আলহাজ্ব আব্দুল হকের স্মরণে শোক সভা ও দোয়া

কুষ্টিয়ায় আলহাজ্ব আব্দুল হকের স্মরণে শোক সভা ও দোয়া

কুষ্টিয়ায় আলহাজ্ব আব্দুল হকের স্মরণে শোক সভা ও দোয়া। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি, বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হক সাহেব এর স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টর দিকে আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুব উদ্দিন আহম্মেদ, আহবায়ক, কুষ্টিয়া জেলা বিএনপি।

ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলামের পরিচালনায় শোকসভায় প্রধান বক্তা ছিলেন জনাব জাকির হোসেন সরকার, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা বিএনপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হাজী খন্দকার টিপু সুলতান, সাধারণ সম্পাদক, মিরপুর উপজেলা বিএনপি।

আব্দুর রশিদ, আহবায়ক, মিরপুর পৌর বিএনপি। আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব, মিরপুর পৌর বিএনপি। মোশাররফ হোসেন মুশা, সাবেক সভাপতি, সদরপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানের এ সময় উপস্থিত ছিলেন আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

আব্দুস সালাম, প্রভাষক আমলা সরকারি ডিগ্রী কলেজ, শরিফুল ইসলাম, অধ্যক্ষ, হাজী নুরুল ইসলাম কলেজ, আব্দুল গাফফার, প্রধান শিক্ষক, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, এনামুল হক, প্রধান শিক্ষক, জাহানার মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আসম পারভেজ, প্রধান শিক্ষক আজমপুর মাধ্যমিক বিদ্যালয়, আব্দুর রহমান, প্রধান শিক্ষক, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল বারী, প্রধান শিক্ষক, বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয়, মানিক ইসলাম, সহ সভাপতি, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

মিঠুন হোসেন, সাংগঠনিক সম্পাদক, রুবেল হক, প্রচার সম্পাদক, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন। প্রয়াত আলহাজ্ব আব্দুল হক সাহেব এর একমাত্র ছেলে হাসানুল হক বান্না।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রকাশক সম্পাদক ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ।

শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক এবং উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আলহাজ্ব আব্দুল হক সাহেব এর আত্মার রূহের মাগফিরাত কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়ীয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31