IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় বাড়ছে ইউক্যালিপটাসেরবাগান, পরিবেশ নিয়ে শঙ্কা

মান্দায় বাড়ছে ইউক্যালিপটাসেরবাগান, পরিবেশ নিয়ে শঙ্কা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় ব্যাপকহারে তৈরি করা হচ্ছে ইউক্যালিপটাস গাছের বাগান। দ্রæত বৃদ্ধি ও কম পরিচর্যায় বড় হওয়ার কারণে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে এই গাছ চাষে আগ্রহ দিন দিন বাড়ছে। নার্সারিগুলোতেও রয়েছে এ গাছের চারার ব্যাপক চাহিদা। প্রকারভেদে প্রতিটি চারা বিক্রি হয়ে থাকে ১০ থেকে ৫০ টাকায়।

ইতোমধ্যে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র সংরক্ষেণের স্বার্থে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। গত ১৫ মে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারী করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ইউক্যালিপটাসের চারা রোপণের ৪ থেকে ৫ বছরের মধ্যেই গাছ বড় হয়ে যায়। বাজারে চাহিদা থাকায় কাঠ হিসেবে বিক্রি করেও ভালো অর্থ আসে। এসব গাছ সাধারণত রাস্তার ধার, জমির আইল, নদীর পাড়সহ পতিত জমিতে ফলজ-বনজ গাছের বিকল্প হিসেবে রোপণ করা হচ্ছে।

পরিবেশবিদরা বলছেন, ইউক্যালিপটাস একধরনের একাকী বেড়ে ওঠা উদ্ভিদ, যা স্থানীয় প্রজাতির গাছ ও প্রাণীর সঙ্গে সহাবস্থান করতে পারে না। তাছাড়া এর শিকড় মাটির নিচের পানির স্তর দ্রæত নিঃশেষ করে ফেলে। পানির এই অতিরিক্ত ব্যবহার এলাকায় ভূগর্ভস্থ পানির স্বল্পতা তৈরি করতে পারে। বর্তমানে কোনও নিয়ন্ত্রক নীতি না থাকায় যত্রতত্র এই গাছ রোপণ করা হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে পরিবেশ ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব আরও প্রকট হতে পারে।

অনুসন্ধানে জানা যায়, বন পুনরুদ্ধারের চিন্তা থেকে সামাজিক বনায়নকে প্রাধান্য দিয়ে দেশে নান কার্যক্রম শুরু হয়। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের মাধ্যমে ইউক্যালিপটাসসহ বেশকিছু বিদেশি প্রজাতির দ্রæত বর্ধনশীল গাছ এ দেশে আসে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে ‘সামাজিক বনায়ন’ কর্মসূচি এবং সরকারের বনবিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১৯৮০ সালের মাঝামাঝি সময়ে ইউক্যালিপটাস ও অন্যান্য বিদেশি গাছ ব্যাপকভাবে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রথম এই গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যত্রতত্র গড়ে তোলা হয়েছে ইউক্যালিপটাসের বাগান। ফসলি জমির পাশে, জমির আইল, নদীরপাড়সহ পতিত জমিতে এ গাছের বাগান তৈরির এক রকম প্রতিযোগিতা চলছে। সেখানে বাগান তৈরি করা হয়েছে তার চারপাশের জমিগুলোর বিশাল একটা অংশজুড়ে ফসল উৎপাদন হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। নিরুপায় হয়ে অনেক কৃষক ফসল উৎপাদন বাদ দিয়ে ওইসব জমিতে এ গাছের বাগান তৈরি করছেন।
উপজেলার দোডাঙ্গী গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার জমির পাশে একজন কৃষক তার জমিতে ইউক্যালিটাস গাছের বাগান করেছেন। গাছগুলো বড় হওয়ায় আমার জমিতে আর ফসল ভালো হচ্ছে না। বাধ্য হয়ে আমিও এই গাছের চারা রোপণ করেছি। এভাবে এ গাছের বাগান বাড়তেই আছে।’
পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের কৃষক আব্দুল জব্বার অভিযোগ করে বলেন, ‘আমার জমির পাশে এ গাছের বাগান তৈরি করায় আমার জমির ফসল উৎপাদন অর্ধেক কমে গেছে। গাছগুলো কেটে নেওয়া না হলে আমাকেও আগামিতে এ গাছের বাগান করতে হবে।’
পরিবেশবাদী সংগঠন বেলা’র রাজশাহী বিভাগের সম্বনয়ক তন্ময় কুমার স্যানাল বলেন, ইউক্যালিপটাস গাছ অত্যন্ত উচ্চমাত্রায় পানি শোষণ করে। এর ফলে আশপাশের জমিতে পানির স্বাভাবিক প্রবাহ কমে যায়, যা কৃষিজ উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে জীববৈচিত্র হ্রাসসহ মাটি ক্রমেই অনুর্বর হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ইউক্যালিপটাস গাছের পাতা যেখানে পড়ে সেখানে কোনো ঘাস জন্মায় না। পাখিরা বাসা বাধে না এই গাছে। এ গাছ চাষে সুপরিকল্পিত নীতিমালা প্রণয়ন করা না হলে আগামিতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া প্রজ্ঞাপন জারীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন, বিক্রি ও রোপণে নিষেধাঞ্জা দেওয়া হয়েছে। জনসচেতনতা সৃষ্টির জন্য উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউএনও শাহ আলম মিয়া আরও বলেন, উপজেলার কোনো দপ্তর যদি এ গাছের বনায়ন করে থাকে তাহলে দ্রæত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি নতুনভাবে এ গাছের বনায়নের চেষ্টা করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31