IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে কর্মসূচি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন

ধূমকেতু প্রতিবেদক, তজুমদ্দিন : আসন্ন ২৮ জুন ২০২৫, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে তজুমদ্দিনে মতবিনিময় সভা, মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুন) বেলা ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সহ সভাপতি মাওলানা গোলাম মোর্শেদ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের ভোলা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ আবু তাহের সিকদার।

সভায় সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ।

আলোচনায় অংশ নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা হোসাইন আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মাওলানা আবুল কাশেম, ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার সহ সভাপতি মুহাম্মদ হাসনাইনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, “ইসলামবিরোধী অপতৎপরতা রুখতে এবং ইসলামপ্রিয় জনতার দাবির প্রতিফলন ঘটাতে এই মহাসমাবেশ একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।”

তাঁরা আরও বলেন, “প্রত্যেক থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীলদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে, যাতে বৃহত্তর জমায়েতের মাধ্যমে ইসলামী আন্দোলনের শক্তি স্পষ্টভাবে জাতির সামনে উপস্থাপিত হয়।”

সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দের নেতৃত্বে মহাসমাবেশ সফল করতে মিছিল বের করা হয় এবং মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সবশেষে সকলেই মহাসমাবেশে সফলভাবে অংশগ্রহণ নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং মহাসমাবেশে মানুষকে অংশগ্রহণ করতে আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31