ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী চানপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি থেকে উপজেলার নিজামগাতী কাঠালতলা হয়ে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সরকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তাছাড়া গত কয়েক দিনের বৃস্টিতে সড়কটির বিভিন্ন জায়গায় ধসে পুকুরের মধ্যে চলে গিয়াছে। বিশেষ করে নুরনবী কবিরাজের মাদ্রাসা সংলগ্ন ও তজিবর রহমানের পুকুর পাড় এলাকা।
কলেজ ছাত্র মোঃ সামিদুল, শামিম, শিহাব, ইমন, ফাহাদ, সোহাগ ও শাকিল জানান, আমাদের গ্রাম থেকে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। কিন্তু আমাদের সড়কটি পাকা না হওয়ায় চলাচলের খুবই সমস্যা হচ্ছে। যেকোনো বিপথ-আপদে আমাদের গ্রামে কোনো ফায়ার সার্ভিস বা কোনো গাড়ি আস্তে পারে না। ফলে সব দুঃখ-কস্ট মুখ বুজেই সহ্য করতে হয়। তাছারা একটু বৃস্টি হলেই তো কোনো কথাই নেই।
এমতাবস্থায় উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে চাঁনপাড়া মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি হয়ে নিজামগাতী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি পাকা করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকাবাসী।


