ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ” দুর্নীতি বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর স্কুল ও কলেজ অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মূন্সি,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন,
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসহাক আলী প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, উপজেলা এ্যাকাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক, সাদিকুল ইসলাম, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দর রাকিব, খড়কাডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নূরুজ্জামান বাবু। প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্বে ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সম্পাদক সারোয়ার জাহান সুমন।এ সময় আরও উপস্থিতি ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাসেল আলী,গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি ডা: আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখ।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দল রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


