ধূমকেতু প্রতিবেদক : পাবনায় ৫৩ হাজার জাল টাকা সহ সংঘবদ্ধ চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১২।
রোববার (২২ জুন) পাবনার আতাইকুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন দ্বারিয়াপুর এলাকার রিকাত শেখের ছেলে সবুজ শেখ (৩২), কাংলাকান্দা এলাকার সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩), জুগ্নীদহ এলাকার আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে আতিক মোল্লা (২৩) ও দ্বারিয়াপুর কান্দাপাড়া এলাকার মৃত তারা প্রামাণিকের ছেলে শাহিদুল প্রামাণিক (৪০)
র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) বিকাল পৌনে ৬ টার দিকে পাবনা জেলার আতাইকুলা থানাধীন বৃহস্পতিপুর (মাজার বটতলা) এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ জাল টাকা চক্রের ০৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে থাকা ৫৩,০০০/- জাল টাকা, ০৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ৪৩৯৫/- টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-এ(বি) ধারায় মামলা দায়ের পূর্বক পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।


