IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> মান্দায় বিএনপি নেতার হাতে গ্রাম পুলিশ লাঞ্ছিত

মান্দায় বিএনপি নেতার হাতে গ্রাম পুলিশ লাঞ্ছিত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও তার সহযোগীদের হাতে লাঞ্ছিত হয়েছেন দুই গ্রাম পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাবাই বাজারের পশ্চিম পাশে একটি স’মিলের সামনে এই ঘটনা ঘটে।

এতে চেকপোস্টে ব্যবহৃত একটি টেবিল ও একটি চেয়ার ভাঙচুর করা হয়। এ ঘটনার সুষ্ঠু ব্যবস্থা না হওয়া পর্যন্ত তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য অটোচার্জার, চার্জারভ্যানসহ তিন চাকার যানবাহনের লাইসেন্স নবায়নের লক্ষ্যে গত ২৯ জুন (রোববার) সাবাই হাটে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে জানানো হয়। সেই অনুসারে শুক্রবার চেকপোস্ট বসিয়ে লাইসেন্স নবায়নের কার্যক্রম চালাচ্ছিলেন গ্রাম পুলিশের সদস্যরা।

এ সময় কুসুম্বা ইউনিয়নের একটি অটোচার্জার থামিয়ে কাগজপত্র যাচাই করতে গেলে গাড়ির চালক বিএনপি নেতা আব্দুল জব্বারকে ফোন দিয়ে তদবির করেন। জব্বারের সুপারিশে গাড়িটি ছেড়ে দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর আব্দুল জব্বার দলবল নিয়ে চেকপোস্টে এসে গ্রাম পুলিশের সঙ্গে বাকবিতÐায় জড়িয়ে পড়েন।

গ্রাম পুলিশ সদস্য জহুরুল ইসলাম জানান, জব্বারের নির্দেশে তার ভাই জাহাঙ্গীর আলম ও অন্যান্য সহযোগীরা গ্রাম পুলিশ আবুল কালাম আজাদকে মারধর করেন। এছাড়া, ঘটনাস্থলে থাকা টেবিল ও চেয়ার ভাঙচুর করা হয়। ঘটনার পরপরই স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশের ওসিকে অবহিত করা হয়েছে বলে জানান জহুরুল।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, ‘সরকারি পোশাকধারী গ্রাম পুলিশকে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল জব্বারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির আহŸায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, ‘সরকারি কর্তব্যরত অবস্থায় কারও ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দলীয়ভাবে বরদাস্ত করা হবে না।’

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31