ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ষাঁড় ব্রুজ হঠাৎ পাড়ার একটি খামার থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ জুলাই) রাতে ওই এলাকার সুমন আলীর গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সুমন আলী বলেন, শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক রাত ২ টার দিকে তার গোয়াল ঘরের তালা কেটে একটি বকনা ও একটি গাই গরু চোরে চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে অনেক খুঁজাখুঁজি করে গরুদুটির কোন সন্ধান না পেয়ে শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, অভিযোগ পেয়েছি এটা নিয়ে কাজ চলছে এবং চুরি হওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।


