IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> মান্দায় কর্মদক্ষতা ও সমাজসেবায় অবদানে গুণীজন সংবর্ধনা

মান্দায় কর্মদক্ষতা ও সমাজসেবায় অবদানে গুণীজন সংবর্ধনা

মান্দায় কর্মদক্ষতা ও সমাজসেবায় অবদানে গুণীজন সংবর্ধনা

মান্দায় কর্মদক্ষতা ও সমাজসেবায় অবদানে গুণীজন সংবর্ধনা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ২০২৪-২৫ অর্থ বছরে সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পেশার গুণীজনদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

তিনি বলেন, ‘সমাজের জন্য যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাঁরাই সত্যিকারের গুণীজন। আজ যাঁদের সম্মাননা দেওয়া হলো, তাঁরা সমাজের বিভিন্ন স্তরে নীরবে-নিভৃতে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। তাঁদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করছি। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান এবং কবি ও সাহিত্যিক আশরাফুল হক পলাশ।

আলোচনা পর্ব শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পেশাজীবী সংগঠন, গ্রামপুলিশ, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বিকেলে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ নিয়ে লেখা নতুন সংস্ককরণ বই এবং জলসিঁড়ি নামের একটি মননশীল সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচনসহ ৩৩জন অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31