IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

বদলগাছীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে বদলগাছী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে প্রায় ১ ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মালিকরা।

এসময় বদলগাছী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও ইকরা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর রুবেল তার বক্তব্যে বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পঞ্চশ শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। কোন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেনা। অথচ দীর্ঘদিন ধরে স্থানীয় কিন্ডারগার্টেনগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকেও বেশি মানসম্মত শিক্ষা দিয়ে আসছে শিক্ষার্থীদের। তারপর এই বৈষম্য কেন কিন্ডারগার্টেন স্কুলগুলোর সাথে। আর এই হঠকারিতা সিদ্ধান্তের কারনে কিন্ডারগার্টেনের শত শত মেধাবী শিক্ষার্থী তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হতে যাচ্ছে। তাই এই মেধাবী শিক্ষার্থীদের যোগ্যতা প্রমাণের জন্য বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করানোর দাবী জানাচ্ছি।

এসময় শিক্ষক-শিক্ষিকারা স্লোগান দেন, ‘জুলাইয়ের বাংলায়, বৈষম্যের কোন ঠাঁই নাই, মেধা না প্রাইমারি, মেধা, মেধা, বৃত্তি না প্রাইমারি, বৃত্তি বৃত্তি, আমাদেরও সুযোগ চাই, মেধা বঞ্চিত করা বন্ধ করো, সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ দিতে হবে দিতে হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজ সিংহ দীপক, শিক্ষক নাহিদ হোসেন, শামিম হোসেন ও রেখা প্রমুখ।

বক্তারা দ্রুত নীতিমালা পরিবর্তন করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31