ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল কপালীর মোড় থেকে বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ মোজাম্মেল হক শাহ্ চৌধুরী, সহ সভাপতি সুফি শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বেলাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি নুর আহম্মেদ, শ্রমিক দল সভাপতি মাহবুবুর রহমানসহ তিনশতাধকি নেতৃবৃন্দ।


