IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তধস্তি

চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তধস্তি

চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তধস্তি

চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তধস্তি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে সাবেক বৈষম্যবিরোধী ছাত্রনেতার বক্তব্যে বাধা দেয়াকে কেন্দ্র করে হট্টগোল ও ধস্তধস্তির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা সভা চলছিল। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য বিলুপ্ত জেলা কমিটি সদস্য সচিব সাব্বির আহমেদকে বক্তব্য দেয়ার জন্য ডাকা হয়। এসময় বক্তব্য দিতে বাধা দেয় আরেক জুলাইযোদ্ধা ইসমাঈল হক সিরাজীসহ তার সমর্থকরা। এ নিয়ে সাব্বির ও ইসমাঈলের সমর্থকদের মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তি হয়। উদ্ভুত পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তধস্তি
চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল-ধস্তধস্তি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

পরে সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের তালিকায় ভূয়াদের নাম অন্তর্ভূক্ত করার প্রতিবাদ করায় একাংশ ক্ষুব্ধ হয়েছে তার উপর। এরই জের ধরে জুলাই গণঅভ্যুত্থানে অনুষ্ঠানে তাকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়। অন্যদিকে ইসমাঈল হক সিরাজী দাবি করেছেন, গত বছরের ৫ আগস্টের আগে জুলাইযোদ্ধাদের যে তালিকা করা হয়েছিল সেটি পরে বদলে যায়। নতুন তালিকা করে জুলাইযোদ্ধাদের যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এর প্রতিবাদে সাব্বিরকে বক্তব্য দিতে বাধা দেয়া হয়েছে।

অবশ্য এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জেলা প্রশাসক আব্দুস সামাদ ফোন ধরেন নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31