IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ফের ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

ধামইরহাটে ফের ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

ধামইরহাটে ফের ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

ধামইরহাটে ফের ১৪ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আবারও ১৪ বাংলাদেশীকে ভারত থেকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে ছবি তথ্য নিতে গেলে বিজিবি ২ ঘন্টা হাসপাতালে বসে রেখেও ছবি তথ্য না দেওয়ায় ক্ষুদ্ধ স্থানীয় সাংবাদিকরা।

সূত্র জানায়, ১৪ বিজিবির কালুপাড়া বিওপির টহল হাবিলদার রুপন চাকমার নেতৃত্বে একটি টহলদল ৮ আগষ্ট রাত পৌনে ৩ টার দিকে সীমান্ত পিলার ২৭১/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা পাড়া আম বাগান নামক স্থান হতে ৬ নারী ১ কিশোরী ৩ শিশু ও ৪ যুবক সহ ১৪ জন কে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০) মোঃ ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা, মোজাদ্ধের মোল্লার ছেলে রায়হান মোল্লা, নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২) আসমাউল শেখের মেয়ে আশিকা (৪) বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ের রাকেয়া শেখ (২৮) গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭) কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার, পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ, (০৭) কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে মোছাঃ দুলি বেগম (৪০)।

উদ্ধারকৃতরা বিভিন্ন সময়ে সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্মাই শহরে অবৈধভাবে বসবাস করছিল বলে সূত্র জানায়। গত ০৭ আগস্ট বিমানযোগে পুন বিমানবন্দর নিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ কর্তৃক আটককৃত ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে সীমান্ত পিলার ২৭১/১-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবি টহলদল তাদের উদ্ধার করেন।

ধামইরহাট থানার ওসি মো. ইমাম জাফর জানান, বিষয়টি শতভাগ অবগত নয়, বিজিবি উদ্ধারকৃতদের থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31