ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : প্রভাবশালী আওয়ামী দোসর এক পরিবারের সদস্যর বিরুদ্ধে নীরহ ৩টি পরিবারের ১৫জন সদস্যকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী নামক এলাকায় ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার স্থায়ী বাসিন্দা স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক নেতা মরহুম আফজাল হোসেন ও বর্তমান ওই এলাকার মহিলা মেম্বার ফিরোজা বেগম মুক্তার ছেলে মাহে আলম সরকার জুয়েল আওয়ামী লীগের সৈরাচারী ফুচকা পাতি কর্মী। তিনি তার আপন চাচা তোফাজ্জল হোসেনের পরিবারসহ কয়েকটি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে।
এঘটনায় ভুক্তভোগী ওই এলাকার আকমাল হোসেন, তোফাজ্জল হোসেন, আলতাফ হোসেনসহ বেশ কয়েকটি পরিবার সাংবাদিকদের জানান, মাহে আলম সরকার জুয়েল আওয়ামী সৈরাচার সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে এ উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী ওয়ার্ডের বরাতী ভোট সেন্টার জোরপূর্বক দখল করে ব্যালটে সিল মারাসহ একাধিক অভিযোগ রয়েছে।
তারা আরও জানান, আওয়ামী লীগের সৈরাচারী জুয়েল এখনও আমাদেরকে রংপুর আদালতে মিথ্যা তথ্য আনয়ন করে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে নানা ভাবে হয়রানি করে আসছে। এঘটনায় আমরা এলাকাবাসীগণ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সরেজমিন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, আমি এধরণের কোনো অভিযোগ পাই নাই অভিযোগ পেলে তদন্ত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


