ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষ্ণপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সনদপত্র বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পোরশা কার্যালয়ের আয়োজনে ৭ সেপ্টেম্বর থেকে ১০ দিনব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এতে এলাকার ৫৪জন পুরুষ/মহিলাকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাহাদৎ মোহাম্মদ এনামুল হক, আনসার ভিডিপি প্রশিক্ষক ইসরাত জাহান ও সাইকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সনদপত্র বিতরণ শেষে ইউএনও রাকিবুল ইসলাম বিষ্ণপুর দাখিল মাদ্রাসা ও তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।
এসময় তিনি প্রতিষ্ঠান গুলির শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা ও পরামর্শ প্রদান করেন।


