IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

ফুলবাড়ীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : শারদীয় দুর্গোৎসবের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মৃৎশিল্পীরা। এ বছর নিত্যপণ্যসহ প্রতিমা তৈরির নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় প্রতিমা নির্মাণ খরচসহ অন্যান্য উপকরণের খরচও বেড়ে গেছে।

এতে করে দুর্গা পূজারও খরচ অনেকাংশে বেড়ে গেছে বলে জানিয়েছেন আয়োজকরা। জানা যায়, উপজেলার একটি পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৬২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই প্রতিটি প্রতিমার কাঠাম বাঁধা, বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ পর্যায়ে এসেছে।

এখন চলছে কাদা মাটির গাড়ো প্রলেপসহ রংয়ের আস্তরের কাজ। আর কয়েকদিন পরেই প্রত্যেকটি প্রতিমার শরীরে রং তুলির আঁচড় দিতে শুরু করবেন শিল্পীরা।

উপজেলার শিবনগর ইউনিয়নের কালিরহাট গ্রামের মৃৎ লিল্পী বিজয় কুমার রায় বলেন, তিনিসহ তার পিতা ও কাকা মিলে পাঁচটি দুর্গা প্রতিমা তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়ে নির্মাণ কাজ করছেন।

আকারভেদে এক-একটি প্রতিমা তৈরিতে মজুরি নিচ্ছেন ৩০ থেকে ৩৮ হাজার টাকা। তবে প্রতিমা তৈরির উপকরণ সরবরাহ করেন আয়োজকরা। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এবার প্রতিমা তৈরিতে মজুরি বেশি নিতে হচ্ছে।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শিব মন্দিরের প্রতিমা নির্মাণকারী মৃৎশিল্পী গোপাল রায় বলেন, নির্ধারিত সময়ের অন্তত ৬ ঘণ্টা আগে কাজ শেষ করতে দিনেরাতে কাজ করছেন। এতে সহযোগিতা করছে বাড়ীর নারীসহ ছেলেমেয়েরা।

গত বছর মন্দিরের প্রতিমা তৈরিতে ২৮ হাজার টাকা নিলেও এ বছর নিচ্ছেন ৩৭ হাজার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক আনন্দ কুমার গুপ্ত ও সদস্য সচিব রতন চক্রবর্তী বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি ঘরে ঘরে আনন্দের বার্তা এসেছে। প্রত্যেকটি মণ্ডপে যেন শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন সেজন্য সংশ্লিষ্ট সকলেরই নজরদারী রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে শারদীয় দুর্গাপূজা আর শেষ হবে ২ অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে। এ বছর মা দেবী দুর্গা গজে (হাতি) আগমণ এবং নৌকায় গমন করবেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিব্বুল বলেন, ফুলবাড়ীর ৬২ টি মণ্ডপের দুর্গাপূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, শারদীয় দূর্গোৎসবকে আনন্দময় পরিবেশে সফল করতে উপজেলা প্রশাসন সার্বিকভাবে কাজ করছে। এজন্য একটি কন্ট্রোল রুম খোলা হবে। অতিতের মতো এবছরও হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজের মতো করে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করবেন এতে কোন সমস্যা যাতে না হয় সেজন্য আমরা সজাগ রয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31