ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দৈনিক প্রথম আলো পত্রিকা আয়োজিত প্রিয় শিক্ষক সম্মাননা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন।
শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য তাকে এ সম্মাননা প্রদান করে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানী, সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথমআলোর সম্পাদক মতিউর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপদেষ্টা বদিউল আলম মজুমদারসহ অন্যরা।
প্রসঙ্গত: তিনি রাজশাহী বিভাগ থেকে একমাত্র শিক্ষক হিসেবে এ সম্মাননা পেলেন।


