IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁয় শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরি

নওগাঁয় শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ায় মারধরের শিকার দপ্তরি

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি সৈকত হোসেনের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ বুধবার স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। তবে তিনি দাবি করেন কয়েক মাস পূর্বে তার ফেইসবুক আইডি হ্যাক করে এই ম্যাসেজ গুলো পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, দুইদিন আগে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে প্রেমের প্রস্তাব দেয় স্কুলের পিয়ন মো. সৈকত হোসেন। একাধিক শিক্ষার্থীর (ছাত্রী) সঙ্গে এই ঘটনা ঘটায় সে। স্কুলে উপস্থিত হওয়ায় স্কুলের উপস্থিত সকল ছাত্ররা ও স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন তিনি। কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিক্ষার্থী অবিভাবকরা জানায়, একই স্কুলে বার বার একই ঘটনা ঘটলে আমাদের ছেলে-মেয়েদের আমরা কিভাবে পড়াশোনা করাবো। আর এরকম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও খারাপ কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসীসহ অবিভাবকবৃন্দ।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের দপ্তরি (অফিস সহায়ক) মো. সৈকত হোসেন বলেন, আমি এইসব ম্যাসেজ করিনি। ৪ থেকে ৫মাস আগে আমার ফেসবুক আইডি সে সময় আমার বিদ্যালয়ের অফিস সহকারী এবং শিক্ষকদের সহায়তায় আমি ফেসবুক আইডিটি ঠিক করে নিই। আজকে আমাকে যে হেনস্তা করা হয়েছে তা উদ্দেশ্য প্রণীত। সঠিক ভাবে তদন্ত করলে আমি নির্দোষ তা বেড়িয়ে আসবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, আমি বিদ্যালয়ে গিয়ে এই বিষয়টি শুনেছি। আগামীকাল ইউএনও স্যারের নির্দেশে এই বিষয়ে মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার, ইসরাত জাহান ছনি বলেন, ঘটনাটি শুনে আমি বিদ্যালয় পরিদর্শন করেছি। সে সময় তার পাঠানো ম্যাসেজের স্কিনসর্ট আমি দেখেছি। এ বিষয়ে আগামীকাল বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে। সেখানে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news