IMG-LOGO

শুক্রবার, ১৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধনরাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্তগোদাগাড়ীর ঘাটে ডিজেল নেই,নৌকা চলাচল বন্ধের পথে,অচল পদ্মা-মহানন্দার দুই ইউনিয়নবাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনরাণীনগরে ২৪ ঘন্টায় লোডশেডিং ১৪ ঘন্টামহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনসিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুকুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধনিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তারকুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নি*হ*ত ২পুঠিয়ায় মাদকের টাকা না দেওয়ায় দোকানদাকে হ*ত্যাফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহবিশ্বখ্যাত ‘টাইমস ম্যাগাজিন’-এর ১০০ প্রভাবশালীর তালিকায় অভিনেতা রণবীর‘ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র ফের যুদ্ধ শুরু করতে প্রস্তুত’বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত। ছবি- ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শ্রীদাম কুমার মন্ডল (৪২) নামে কৃষি বিষয়ক এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও স্থানীয় জনতা বৃহস্পতিবারে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। তবে অভিযুক্ত ওই শিক্ষক পরিস্থিতি বেগতিক দেখে বিশেষ কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় কৌশলে পালিয়ে গিয়ে এই যাত্রায় সে বেচে যায়। উত্তেজিত জনতা কর্তৃক স্কুল ঘেরাও খবর পেয়ে সহকারী কমশিনার (ভূমি) ও রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হলে স্থানীয় জনতা শান্ত হলে শিক্ষকদের মুক্ত করা হয়।

এ ন্যাক্করজনক ঘটনায় বৃহস্পতিবার রাতে শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক শ্রীদাম মন্ডল নওগাঁ জেলার আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা। সে এই স্কুলে ২০০১ সাল থেকে শিক্ষকতা করতো। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে একটি চক্র। প্রশাসনের শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

জানা গেছে, উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে গত ৮ এপ্রিল স্কুল ছুটি হওয়ার আগ মূহূর্তে নবম শ্রেণীর এক ছাত্রীকে একটি গাইডবুক দেওয়ার নাম করে কমনরুমে ডেকে ওই ছাত্রীকে নানা কায়দায় সহকারী শিক্ষক শ্রীদাম যৌন হয়রানি করেন।

বিষয়টি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানালে বৃহস্পতিবার ভুক্তভোগীরজন, সহপাঠী ও স্থানীয় লোকজন ওই স্কুলে গিয়ে শিক্ষক শ্রীদাম মন্ডলরে বিচারের দাবি জানিয়ে বেশ কয়েক জন শিক্ষককে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানকে জানালে তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) নাবলিা ইয়াসমিন ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠায়। পরে সহকারী কমিশনার ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে স্থানীয় জনতা শান্ত হলে অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে। এরপর ওই রাতেই বিদ্যালয়ের সভাপতি ও উপজলো নির্বাহী অফিসার অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়কি বরখাস্ত করেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক জানান, সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে অভিযোগ বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দেন।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও মানিকহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাকিবুল হাসান জানান, ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031