IMG-LOGO

শুক্রবার, ২৪ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৪ নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসকনওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা‘পর্যাপ্ত সরবরাহ থাকার পরও জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে’রাজশাহীর ১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন‘রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া হবে’দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকমহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনমহাদেবপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনফুলবাড়ীতে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি, অতঃপর জরিমানা‘বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কোনো সুযোগ নেই’সিংড়ায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিতরাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরুদুর্গাপুরে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কারবাগমারায় চাঞ্চল্যকর শিশু অপহরণ মামলার রহস্য উদ্ঘাটন: ৭ মাসের শিশু উদ্ধার, মূল আসামি গ্রেপ্তার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> নওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা

নওগাঁর চন্ডিপুরে অসচ্ছল ১৫টি পরিবার পেলেন মানবিক সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়নে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে নতুন করে আলোচনায় এসেছেন সামিউল ইসলাম (পারভেজ)। তিনি নওগাঁ জেলা যুবদলের সদস্য, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় পর্যায়ে ধারাবাহিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠছেন।

সম্প্রতি ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ১৫টি অসচ্ছল পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সহায়তার তালিকায় ছিল চাল, আলু, পেঁয়াজ, তেল, আটা, ডাল, দুধ, সাবান, হুইল ও লবণ। এ কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করে জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা কমিটির সদস্যরা।

স্থানীয়দের মতে, নিয়মিত মানবিক উদ্যোগ ও মানুষের পাশে থাকার কারণে পারভেজের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তার চেয়ারম্যান পদে প্রার্থিতা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

সামিউল ইসলাম (পারভেজ) বলেন“মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। চন্ডিপুর ইউনিয়নের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য। আমি এই ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে আমার। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি করে নিয়োজিত রাখতে পারবো।”

এদিকে, দলীয় সমর্থন ও সাধারণ মানুষের পাশে থাকার ওপর নির্ভর করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তার এ অবস্থান স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ