IMG-LOGO

শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতকবাগমারায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধারবাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজতানোরে প্রয়াত রফিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলপবায় বৈরাগীর খাল পুনঃখননে ফিরবে কৃষির প্রাণ, উপকৃত হবে ২০ হাজার পরিবার: এমপি মিলন‘পশ্চিমবঙ্গে মুসলমানদের ভোটাধিকার হরণের প্রভাব বাংলাদেশেও ফেলতে পারে’মোহনপুরে ‘গুজব প্রতিরোধে’ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভাবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি আনারুল, সম্পাদক রাজিবতানোরে সিভিক ফোরামের মতবিনিময় সভারাসিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনপুঠিয়ায় রাতের আঁধারে ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষ টাকার মাছ মারলো দুর্বৃত্তরা‘গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর মধ্যে আনতে চায় সরকার’রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়বাগমারায় ছিনতাইকারীর চোখে মোটরসাইকেলের লাইট ধরে রক্ষা পেল ব্যবসায়ী
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

ফুলবাড়ীতে ১২ বছরের শিশু ৩ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ১২ বছরের এক শিশু প্রতিবেশী বৃদ্ধের হাতে ধর্ষণের শিকার হয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম দয়াল (৬৫) এলাকা ছেড়ে পালিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা মোছাঃ আবিদা খাতুন বাদী হয়ে ৮ মে শুক্রবার ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নুরুল ইসলাম দয়াল উপজেলার মালিপাড়া গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী শিশুটি তার মামার বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী দয়াল প্রায়ই সেখানে যাতায়াত করত। অভিযোগ রয়েছে, যাতায়াতের এক পর্যায়ে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে সে। সর্বশেষ গত ৫ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৫:৪৫ মিনিটে শিবনগর ইউনিয়নের মালিপাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির জন্ম তারিখ ২৬ মে ২০১৪। সে হিসেবে তার বয়স ১২ বছরের কিছু বেশি। তার বাবা কেরামত আলী একজন শারীরিক প্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক। মা মিল চাতালে ধান-ভুট্টা শুকানোর কাজ করেন। অত্যন্ত দরিদ্র ও অসহায় এই পরিবারের শিশুটিকে একা পেয়ে দীর্ঘদিন ধরে এই পাশবিক নির্যাতন চালানো হয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে ভুক্তভোগীর পরিবারকে মামলা না করতে এবং গর্ভপাত করানোর জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি চাপ প্রয়োগ করে আসছিল। বিষয়টি অর্থের বিনিময়ে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলে। তবে অপরাধের গুরুত্ব বিবেচনা করে শিশুটির পরিবার আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। স্থানীয় সচেতন মহল মনে করেন, অর্থের বিনিময়ে এমন জঘন্য অপরাধের আপস হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ লতিফ শাহ জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার এজাহার জমা দিয়েছেন এবং আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়েছি। এজাহারে তিনজনকে সাক্ষী করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930