ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে আবরার ফাহাদ নামে আড়াই বছরের এক শিশুর সন্তানের মৃত্যু হয়েছে।
শিশুটি হলো উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।
জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শ্বে খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে ফাহাদ মারা যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে পানিতে মৃতু অবস্থায় তার ভাসমান লাশ উদ্ধার করেন।
পরিবারে সদস্যরা জানান, ওই পরিবারের দুই ভাই আব্দুল কুদ্দুস ও আব্দুল কাদেরের দুই ছেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় কাদেরের ছেলে দেড় বছর বয়সের ফারহান সাদিককে জীবীত উদ্ধার করা গেলেও কুদ্দুসের ছেলে আবরার ফাহাদ পানিতে ডুবে মারা যায়।



