IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ডরাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতারচাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২১ মাদক ব্যবসায়ী গ্রেফতারডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদেরপ্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসকবাগমারায় গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনদেশের ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাসজাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার তীব্র যানজটইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশেরবাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভাখুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতার

রাণীনগরে পুলিশের উপর হামলা ও সাজাপ্রাপ্ত আসামীসহ ২জন গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রিফাত হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল প্রামানিক(৫০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে| শুক্রবার রাতে পৃথক অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,পুলিশের উপর হামলার ঘটনার সাথে জরিত রিফাত হোসেন এলাকায় রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়, অভিযানে রিফাতকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রিফাত উপজেলার বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২১মে রাতে বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় অভিযানে যায় থানাপুলিশ।

এসময় বিজয়কান্দি বড়বড়িয়া গ্রামের কেয়ারব আলীর ছেলে আশিক ও তার মা চায়না বেগমের নেতৃত্বে পুলিশের দুই কর্মকর্তার উপর হামলা চালিয়ে মারধর করে| এঘটনায় ওই রাতেই থানাপুলিশের পক্ষ থেকে ৩জনকে এজাহারনামীয় এবং আরো ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ঘটনার সাথে জরিত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রতিয়মান হওয়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া একই রাতে উপজেলার খট্রেশ্বর গ্রামের বাশেদ আলীর ছেলে জামাল প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জামাল প্রামানিক একটি প্রতারণা মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031