IMG-LOGO

শনিবার, ২০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে মানববন্ধনরাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধারনওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলনহাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলেরবাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগতারাগঞ্জে নিখোঁজ পাঁচ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিতবাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবকজমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে পথ রোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীযদের সহযোগিতায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এঘটনা ঘটে। আটককালে তাদের নিকট থেকে একটি ধারালো চাকু ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এঘটনায় রাতেই মামলা দায়েরের পর দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে| মাহাবুব আলম জানান,গত ২মাস আগেও একই স্থানে দেশীয় অস্ত্রের মুখে তার আরো একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোনা বাজার থেকে একজনকে সাথে নিয়ে মোটরসাইলে যোগে এলাকার বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন। পথি মধ্যে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭/৮জনের ডাকাত দল তিনটি মোটরসাইকেল যোগে এসে আমার চলন্ত গাড়ীকে বেরিকেট দেয়ার চেষ্টা করে এবং লাথি ও কিল-ঘুষি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেয়ার এবং মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় স্থানীয় লোকজনকে ডাকা-ডাকি করলে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে| এসময় থানাপুলিশকে খবর দিলে পুলিশসহ এসে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে এলাকার খট্রেশ্বর মোড় এলাকায় মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে| আটককৃতরা হলো-নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১),বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) ও একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।

এঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন| মাহাবুব আলম আরো জানান,গত দুই মাস আগেও একই স্থানে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,মোরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে। আটককৃতদের নিকট থেকে একটি ধারালো চাকু,ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন| দায়েরকৃত মামলায় আকটকৃতদের গ্রেফতার দেখিয়ে শবিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031