IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক নিয়োগের বাছাই প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন আবেদনকারী সুবিধাবঞ্চিত নারীরা।

রোববার (১২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তাঁরা লটারি প্রক্রিয়া বাতিল ও পুনরায় স্বচ্ছভাবে বাছাইয়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য দেন আলতা বানু, মৌসুমী আক্তার, নাসিমা বেগম, পিয়ারজান বিবি ও সুচনা রানীসহ কয়েকজন আবেদনকারী।

আবেদনকারী আলতা বানুর অভিযোগ, ‘লটারি অনুষ্ঠানের বিষয়ে আবেদনকারীদের কাউকে ব্যক্তিগতভাবে অবহিত করা হয়নি। তাঁদের অনুপস্থিতিতেই লটারি সম্পন্ন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। টাকা দিতে না পারায় লটারিতে আমার নাম তোলা হয়নি।’
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, গত বৃহস্পতিবার উপজেলা এলজিইডি কার্যালয় থেকে তাঁকে মুঠোফোনে জানানো হয়েছিল যে লটারিতে তাঁর নাম উঠেছে। কিন্তু পরে অফিসের নোটিশ বোর্ডে টানানো চূড়ান্ত তালিকায় তাঁর নাম পাওয়া যায়নি।

মৌসুমী আক্তার অভিযোগ করেন, ‘আমার কাছে টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে পারিনি বলে তালিকা থেকে আমার নাম বাদ দেওয়া হয়েছে।’
আরেক আবেদনকারী নাসিমা বেগমের অভিযোগ, টাকার বিনিময়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের তাঁর পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন, লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিও দেখা যায়নি।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাইবাছাই শেষে ৫৪টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জনকে নির্বাচিত করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা এলজিইডির প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, অফিসের নোটিশ বোর্ডে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী যথাযথ নিয়মে লটারির কার্যক্রম সম্পন্ন হয়েছে। অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ সঠিক নয়।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031