ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়কের একটি অংশ ভেঙে পানি প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দা, যানবাহন চলাচল এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশে এবং সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য ও নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমেতির সাধারণ সম্পাদক মোঃ কুরবান আলীর সার্বিক সহযোগিতায় স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসবক দলের নেতাকর্মীরা দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তার ভাঙা অংশে ইটের খোয়া ফেলে পথচারী ও যানবাহন চলাচলের ব্যবস্থা করেন । এতে এলাকাবাসীর চলাচল স্বাভাবিক হয় এবং ভোগান্তি অনেকাংশে কমে আসে।
এসময় উপস্থিত ছিলেন- অত্র ওয়ার্ড বিএনপিরে সিনিয়র সহ সভাপতি -মোঃ মনির হোসেন মনি, চৌগ্রাম ইউনিয়ন যুবদেলের সাবেক সাংগঠনিক সম্পাদক জামরুল হোসেন,মৎসজিবী দলের নেতা বন্দে আলী,সেচ্ছাসেবক দলের নেতা মোঃ রেজাউল করিম, রাকিব হোসেন, মোঃ মাসুদ রানা প্রমুখ।


