IMG-LOGO

শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে’তানোরে ৬০ জন ছাত্রের মাঝে কুরআন বিতরন করল ছাত্রশিবিরজটিল কিডনি রোগে আক্রান্ত রোগীর পাশে সহায়তার হাত বাড়াল -শিবু দাশচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৭ বোতল সিরাপ ও ১,৬৩০ নেশা জাতীয় ট্যাবলেট জব্দথাইল্যান্ডে দাদা-দাদিকে মেরে স্কুলে এসে ছাত্রের এলোপাতাড়ি গুলিতে নিহত ৭রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্বোধন‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম’‘ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ অপহরণ জিয়াউল আহসানের নেতৃত্বে’১০ আগস্ট এসএসসির ফল প্রকাশতনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশসম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই : রাসিক প্রশাসকবাঘা -চারঘাটে কাঁচা রাস্তা থাকবে না ,বাঘা পৌরসভায় রাস্তা ও ড্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমপি চাঁদখালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলায় ৭ দিনের রিমান্ডে জগলুল পাশামহাদেবপুরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিতনিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক আবুল কালাম আজাদ (টিমন) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ (টিমন)(৩৫) নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ তার পাওয়ার টিলার/ট্রলি গাড়িতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। এ সময় তিনি দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করে।

দুর্ঘটনার পরও ওই রুটে ট্রেন ও সড়কপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031