IMG-LOGO

বৃহস্পতিবার, ৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাষ্ট্রপতি নির্বাচন ২০ অগাস্টমহাদেবপুরে প্রতিপক্ষের জমির ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলনপত্নীতলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে ব্যবসায়ীসহ আটক ৮চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহতরুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতজুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন :গোমস্তাপুরে আলোচনা সভায় হট্টগোলদেশ গড়ার কাজে সবাইকে একসাথে কাজ করতে হবে” -জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাঘায় এমপি চাঁদআওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে মহানগর বিএনপির সমাবেশগোদাগাড়ীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল ও সমাবেশেদুর্গাপুরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনাতানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিতবাগমারায় জুলাইযোদ্ধা ও শহীদ স্মরণে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিতরাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতশিমুল মেমোরিয়াল স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনজুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী মিনু
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে প্রতিপক্ষের জমির ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন

মহাদেবপুরে প্রতিপক্ষের জমির ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে এক ইউনিয়ন বিএনপি নেতার মদদে মারপিট ও প্রতিপক্ষের জমিতে রোপণ করা ধানের চারা নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার।

বৃহস্পতিবার (৬ আগষ্ট) সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলার খাজুর ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত মমেজ উদ্দীনের ছেলে মো. মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, তিনি গ্রামের একজন সাধারণ কৃষক। তারা দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত জয়পুর মৌজায় আর এস খতিয়ানের ১৩২৪ হাল দাগের ৩.৬৪ একর কাতে ১.৯৮ একর জমিতে চাষাবাদ করে ভোগদখল আসছেন। চলতি মৌসুমে উক্ত জমিতে রোপা আমন ধানের চারা রোপণ করার পর গত ১ আগষ্ট শনিবার সকাল ১১ টার দিকে দেবীপুর গ্রামের আব্দুলের ছেলে মো. আমিনুল (৩০), তার ভাই মো. শহিদুল (৪০), জয়পুর গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে মো. সাদেকুল ইসলাম (৪০), জয়পুর সরদারপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মোজাহার (৪৫), মৃত সাদেক আলীর ছেলে আলতাব হোসেন (৩৪), শাহাজানের ছেলে মো. হারুন (৩২), জয়পুর টিয়াপাড়ার মোজাহারের ছেলে মোকাদ্দেস (৩০), আব্দুল কুদ্দুসের ছেলে মো. দেলুয়ার হোসেন (৪৫), মৃত মফিজ উদ্দীনের ছেলে ময়নুর (৪২), মৃত তবিজ উদ্দীনের ছেলে আনোয়ার (৫০), গুপিনাথপুর গ্রামের ইউসুবের ছেলে মো. চঞ্চল (৪০) ও তার ভাই মো. তোতা (৩৫), পত্নীতলা উপজেলার হরিরামপুর প্রফেসর পাড়ার মৃত তবিজ উদ্দীনের জামাই মো. মনিরুজ্জামান (৩৬) ও শাশইল গ্রামের আঃ রাজ্জাকের ছেলে স্বপন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে উক্ত জমিতে রোপণকৃত রোপা আমন ধানের খেতের চারা উপড়িয়ে ও পাওয়ার টিলার দিয়ে হালচাষ করে সমস্ত ধানের চারা বিনষ্ট করে ক্ষতি সাধন করে সেখানে কয়েকটি আম গাছের চারা রোপণ করে। চলতি মৌসুমে ওই জমি থেকে যে পরিমাণ ধান ও খড় পাওয়ার সম্ভবনা ছিল তার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকা হতো বলে তিনি দাবী করেন।

তিনি আরও জানান বিবাদীগণ গত ১৮ জুলাই সকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ নালিশী সম্পত্তিতে এসে তাদেরকে এলোপাথারী মারপিট করে। তাদের মারপিটে মোজাফ্ফর রহমান, আব্দুল মজিদ, মো. মনসুর আলী, আনিসুর রহমান, মো. জাহাঙ্গীর আলমসহ আরো কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতরা উপজেলা সদরের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে।

উপরোক্ত ঘটনাগুলোতে থানায় মামলা দায়ের করতে গেলে খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম (বাদল) ক্ষমতার অপব্যবহার ও দলীয় প্রভাব খাটিয়ে পুলিশকে মামলা না নিতে বাধ্য করে। তার অভিযোগ অর্থের বিনিময়ে ওই বিএনপি নেতা আওয়ামী দোসরদের সহযোগিতা করতে প্রত্যক্ষ মদদ দিয়ে এসব অপকর্ম চালিয়ে ফসল বিনষ্ট, মারপিট ও জমি দখলের চেষ্টায় সহযোগিতা করছেন। পরে তারা গত ৪ আগষ্ট ফসল বিনষ্টের অভিযোগে এবং ২২ জুলাই মারপিটের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এ সকল ঘটনার সুষ্ঠ তদন্তসহ ওই বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আসামীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান তারা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তার বড় ভাই আঃ সালাম, দুই বোন মোছা. রেহেনা ও মোছা. মোমেনা এবং আঃ সালামের ছেলে মো. আশরাফুল ইসলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031