IMG-LOGO

সোমবার, ১৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে পাখি শিকারীকে জরিমানা, উদ্ধারকৃত টিয়াপাখি অবমুক্তপুঠিয়া রাজবাড়ীর পালঙ্ক উদ্ধার, থাকবে জাদুঘরেজাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মোহনপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানমহাদেবপুরে মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষের‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতমান্দায় শিশুদের ড্যান্ডি নেশা করানোর অভিযোগ সাইকেল মেকারের বিরুদ্ধেরাসিক প্রশাসকের সঙ্গে সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎধামইরহাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভানিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধনতানোরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাপুঠিয়ায় লাইসেন্স ছাড়াই অধিক দামে সার বিক্রি, ৮ বস্তা জব্দরাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ পালিতকুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় থানায় এজাহারচাঁপাইনবাবগঞ্জে যুবলীগ নেতার সাথে ওসির বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলনশেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় আদালত‘যেকোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে’
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২

পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২

ধূমকেতু প্রতিবেদক,পোরশা: নওগাঁর পোরশায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটপক করা হয়। আটকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) এলাকার শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।

থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার কাছে থাকা মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় মাকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং আটকৃতদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031