IMG-LOGO

সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামী মঙ্গলবারমান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলাতানোরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যাইউক্রেনে ট্রেনে রুশ ড্রোন হামলাকুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাঁসুয়ার কোপে ছোট ভাই নিহতরাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা

মান্দায় যৌতুক দাবির অভিযোগে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে বেলাল হোসেন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত ২ সেপ্টেম্বর নওগাঁর ২ নম্বর আমলি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলাটি করেন তাঁর স্ত্রী শোভা খাতুন (৩৭)। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, শোভা খাতুনের সঙ্গে বেলাল হোসেনের পরিচয় ও প্রেমের সম্পর্ক ছিল। এর আগে দুজনেরই পৃথক বিয়ে হয়েছিল। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১ মার্চ ৫ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। পরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের বিষয়ে এফিডেভিট করা হয়। বিয়ের পর তাঁরা নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর ব্যবসার কথা বলে বেলাল হোসেন তাঁর স্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা নেন। ওই টাকা দিতে শোভা একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে ঋণ নেন। পরে আরও যৌতুকের জন্য বেলাল তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন বলে অভিযোগ করেন শোভা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুলাই সকালে নওগাঁ শহরের ভাড়া বাসায় অবস্থানকালে মোটরসাইকেল কেনার জন্য শোভার কাছে আরও আড়াই লাখ টাকা দাবি করেন বেলাল। শোভা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালিগালাজ ও মানসিক নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে শোভা তাঁর প্রথম পক্ষের ছেলের বাসায় আশ্রয় নেন। গত ২৮ আগস্ট পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বেলাল আড়াই লাখ টাকা না দিলে সংসার করবেন না বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই সময় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন শোভা।

পরে ন্যায়বিচারের আশায় আদালতে মামলা করেন ভুক্তভোগী শোভা। মামলায় বেলাল হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি মান্দা উপজেলার মিরপুর (সতীহাট) গ্রামের আসাদ আলীর ছেলে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেলাল হোসেন বলেন, শোভা যেহেতু আদালতে মামলা করেছেন, মামলার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
293031