ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জে : ” ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগন্য ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এই সচেতনতামূলক ও নীতি-নির্ধারণী আলোচনা সভা সিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নে, পাইকপাড়া মডেল হাই স্কুল হলরুমে নারী পক্ষ এঁর আয়োজনে স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পিডাব্লিউডি এঁর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি এঁর সভাপতিত্বে এসময়ে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারী পক্ষ সদস্য ওয়ারদা আশরাফ। এসময়ে উপস্থিত ছিলেন ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব সুমি ঘোষ, জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্পের উধর্ধতন হিসাব কর্মকর্তা হোসনে আরা শীলা, প্রকল্প কর্মকর্তা পূজয়িতা দত্ত, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মির্জা মুরশিদা জাহান নিপা, পাইকপাড়া মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ সহ ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নারীগণ ও সাবেক মেম্বারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী পক্ষ তরুন নারী নেতৃ উর্মি।


